মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এসময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল সহ বীর  মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে এদিন  সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলা চ্যানেল অতিক্রমের সাফল্যে হাফিজুর রহমানকে রাঙামাটি সরকারি কলেজ প্রশাসনের শুভেচ্ছা

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা / আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত ব্যক্তিরাও রাতে ভোট দিতে আসে-জয়নুল আবেদীন ফারুক

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার

সুশাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ৮১টি ঈদের জামাত অনুষ্ঠিত

পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনা আর নৌকার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

মেয়াদ বাড়লো গণটিকার, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

মানিকছড়ি ডিসি পার্ককে পাখির অভয়ারণ্য’ ঘোষণা

বাঘাইছড়িতে ‘আইডিয়াল বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি’-এর উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: