বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক গরীব ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিশু কিশোদের মাঝে খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনায় বাদল খিয়াং এর স্মরণ সভা অনুষ্ঠিত 

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দীঘিনালায় বন্যার্ত ও কৃষকদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি সহায়তা

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

রাজস্থলীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করল রাঙামাটি জেলা ছাত্রদল

error: Content is protected !!
%d bloggers like this: