শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে ত্রিপুরা ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীকে সংগঠিত করে অধিকার আদায় ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মহালছড়ি সদর ইউনিয়ন হলরুমে আয়োজিত এই আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্ষণিরঞ্জন ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার,মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বকুল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শ্যামল ত্রিপুরা।

সভায় আমন্ত্রিত ত্রিপুরা নেতৃবৃন্দ ত্রিপুরা ভাষায় বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে এমপি,মন্ত্রী সহ বড় বড় সকল পদে ত্রিপুরা জনগোষ্ঠী অবস্থান করলেও নিজ জাতি দীর্ঘদিন ধরে নিপীড়ন, নির্যাতন ও অবহেলার শিকার হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ আজও পিছিয়ে রয়েছে। তারা এসব বঞ্চনা ও দুঃখ-দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমেই এই অনগ্রসরতা কাটিয়ে ওঠা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মাচাং ক্ষণি রঞ্জন ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ত্রিপুরা ঐক্য পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা পর্যায়ের শক্তিশালী কমিটি ভবিষ্যতে আন্দোলন ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার সাথে কাজ করবে এ সংগঠন কারণ পার্বত্য বাসীর একমাত্র উন্নয়নের রুপকার তিনি।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জাতিগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, তরুণ সমাজকে নেতৃত্বে আনা এবং শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও ঐক্য সুদৃঢ়করণে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিএনজি ধর্মঘটে কাপ্তাইয়ে দূর্ভোগ চরমে

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক ও নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন– সুপ্রদীপ চাকমা

ঈদগাঁওয়ে অসহায় ছখিনা বেগমের চিকিৎসা ফান্ড হস্তান্তর

‘শারদীয় দুর্গা উৎসব’ জমে উঠেছে বাঘাইছড়ি পূজা মন্ডপগুলোতে

হাজার হাজার মানুষের রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে: ওয়াদুদ ভূইয়া

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহালছড়িতে বর্ণিল আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

রুমায় শীতবস্ত্র ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: