বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দূর্গা পুজা নিয়ে রাঙামাটি পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ (০৫ অক্টোবর)  রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার)।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৩ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন।

এসময় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মনোনয়নকৃত স্বেচ্ছাসেবকগণকেও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী/স্বার্থান্বেষী মহল যাতে মিথ্যা গুজব বা উস্কানিমূলক প্রচার-প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সে লক্ষ্যে স্যোশাল মিডিয়া প্লাটর্ফমসমূহ সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের বিশেষ সাইবার ক্রাইম মনিটরিং সেল।

পুলিশ সুপার বলেন, আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রত্যেকটা পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

এসময় তিনি, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক- মোহাম্মদ হাবিব উল্লাহ

চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কাপ্তাইয়ে আইডিএফ এর নবীন প্রবীণ সম্মাননা, পুরস্কার বিতরণ ও হুইল চেয়ার বিতরণ

রাজস্থলীতে শেখ রাসেল দিবস পালিত

সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে-দীপেন দেওয়ান

জনশুমারি ও গৃহ গণনা উপলক্ষে জুরাছড়িতে প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

“মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: