শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার মিরপুর হতে  রাঙামাটির কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে এসেছেন ব্যবসায়ী কাউছার এবং তাঁর বোন সাদিয়া আফরিন মুন্নি। তাঁরা  বলেন, আমরা পরিবারের সদস্যরা রাঙামাটিতে বেড়াতে এসেছি। এরপর আজ কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস দেখতে আসলাম। সত্যিই এটা  খুব সুন্দর। থাইল্যান্ডের আদলে গড়ে তোলা এই  পট হাউস গুলো হতে কর্ণফুলি নদীর দৃশ্য দেখতে অপরুপ লাগছে। এসময় কথা হয় তাদের সফরসঙ্গী সেলিনা খাতুন এবং মো: জসিম এর সাথে। তাঁরা বলেন, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আমরা মুগ্ধ হয়েছি। কাপ্তাইয়ের পাহাড়, কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর সৌন্দর্যে আমরা মুগ্ধ।

চট্টগ্রামের রাউজান হতে কাপ্তাইয়ে বেড়াতে আসা রাউজান প্রেসক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক  লেখক ও কলামিস্ট ডা: সুপণ বিশ্বাস  বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি  কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। আমি বাংলাদেশের সকলকে এখানে আসার আমন্ত্রণ জানাই। কক্সবাজার হতে বেড়াতে আসা পল্লী বিদ্যুৎ এর কর্মী বিটু বলেন,  কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি আমাদেরকে মুগ্ধ করেছে।

এদিকে শুক্রবার( ২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস এ বেড়াতে আসা চট্টগ্রামের জামালখানের একটি কোচিং সেন্টারের  শিক্ষার্থী পার্বতি বলেন, আমরা বন্ধুরা মিলে বেড়াতে এসেছি, আসলে এই জায়গাটা খুব সুন্দর।

শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেক শোতে কথা হয় চট্টগ্রামের আগ্রাবাদ হতে আসা পর্যটক আবদুল্লা আল মামুনের সাথে। তিনি বলেন, এখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছি। কাপ্তাইয়ের প্রকৃতি খুবই সুন্দর। কাপ্তাই লেক এবং পাহাড় দেখে পুলকিত হয়েছি।

তাঁরা সকলেই টানা ৩ দিনের ছুটিতে পরিস্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির রূপসী  কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন।

গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ও আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি, শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট ও বনশ্রী পর্যটন কেন্দ্র, ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর পিকনিক স্পট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গিয়ে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভীড়। কোথাও কোন রিসোর্ট খালি নেই। কেউ বোট নিয়ে লেকে ভ্রমন করছেন। কেউ ছবি তোলে ভ্রমনটাকে উপভোগ করছেন। বড়দিন সহ শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক  টানা তিন দিনের ছুটিতে পর্যটন কেন্দ্র গুলো মাস খানেক আগে অগ্রিম বুকিং হয়েছে বলে জানান শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর ম্যানেজার মিনহাজ উদ্দিন।

তিনি আরোও বলেন, টানা ৩ দিন ছুটি থাকা কর্ণফুলি নদীর তীরে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউস দেখতে প্রতিদিন ভীড় করছে অসংখ্য পর্যটক। আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আমাদের সব গুলো কটেজ বুকিং আছে।

কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস এর প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মইন উদ্দিন জুয়েল বলেন, মাঝখানে কর্ণফুলী নদী আর দুই পাশে রাম সীতা পাহাড়ের পাদদেশে আমাদের রেস্টুরেন্টে কাপ্তাই লেকের মাছ সহ পাহাড়ি খাবারের জন্য এই ছুটিতে প্রচুর পর্যটক আগমন ঘটেছে।

কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটের ফল বিক্রেতা এ আর খান বলেন, এই পর্যটন কেন্দ্রের বাহিরে প্রচুর পাহাড়ি আনারস পাওয়া যায়। এই গুলো পর্যটকদের কাছে বেশ পছন্দের।

কাপ্তাই এসএসডি বোট ঘাট এবং কাপ্তাই লেকশোর বোট ঘাটের চালক খায়রুল ইসলাম এবং মো: জুয়েল বলেন, টানা কয়েকদিনের ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে। পর্যটকরা বোটে করে কাপ্তাই লেক ভ্রমন করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাজেক পৌঁছেছে পর্যটকরা

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে দুদিনের প্রশিক্ষণ শুরু

শিক্ষার্থীদের উৎসাহ দিতে ম্যারাথনে রাঙামাটি সরকারি কলেজের ৭ শিক্ষক

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, নিখোঁজ ১

মুম্বাইয়ে নবীকে নিয়ে কটুক্তি করায় কাউখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আই লাভ রাঙামাটি’ আসামবস্তী-কাপ্তাই পর্যটক সড়কের দু’পাশে বৃক্ষরোপন অভিযান

রাজস্থলীতে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা, প্রস্তুত ৩ আশ্রয়কেন্দ্র

মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

error: Content is protected !!
%d bloggers like this: