সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামাতসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি বাপ্পী চাকমা (স্বতন্ত্র), এনসিপির প্রিয় চাকমা (জামাত প্রার্থীর সমর্থনে), ক্যালন প্রিয় চাকমা (স্বতন্ত্র) এবং বিএনপির দীপেন দেওয়ানের বিকল্প হিসাবে নেওয়া তার সহধর্মিনী মৈত্রী চাকমা।

সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় দলটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ-সদস্য মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যডভোকেট মামুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা আমির আবদুল আলীমসহ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোখতার আহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

এছাড়া মনোনয়নপত্র জমা দেন খেলাফত মজলিশের আবু বক্কর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (চরমোনাই পীর) জসিম উদ্দীন ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা। এর আগে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির অশোক তালুকদার এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা।

নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্ধিতায় থাকবেন উল্লেখ করে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থী সবাই। বিএনপির দীপেন দেওয়ান বলেন, বর্তমানে ধানের শীষের জয় জয়কার চলছে। জয় নিয়ে আমি নিশ্চিত আশাবাদী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সম্পাদকের শুভেচ্ছা / অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের খবর ডটকম’এর শুভযাত্রা

বাঘাইছড়ি পৌরসভায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শুরু

চন্দ্রঘোনায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নৌকার প্রার্থী ও মেম্বারপ্রার্থীকে জরিমানা 

বসতবাড়িতে সবজি চাষে উৎসাহ: মহালছড়িতে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ তুলে দিল কৃষি বিভাগ

রামগড়ে ৫ একর মিশ্র ফলজবাগান কেটে সাবাড়

লংগদু সেনা জোনের মেডিকেল ক্যাম্প পরিচালনা

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

মহালছড়িতে সফল জননী নারী ক্যাটাগরিতে শান্তি প্রভা চাকমা সম্মানিত

১৭ বছরের অবহেলিত রামগড় লেক পরিস্কার করছে বিএনপি

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ধারীরা নানা ইস্যু তৈরি করবে-দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: