শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বিজিবির উদ্যোগে চিকিৎসা সেবা পেল ১১২ জন নারী পুরুষ শিশু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্গম জনগোষ্ঠীর মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত বগাখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দুমদুমিয়া ইউনিয়নের বগাখালী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্গম জনগোষ্ঠীর ১১২ জন নারী-পুরুষ ও শিশুকে সংশ্লিষ্ট ইউনিটের মেডিকেল অফিসার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাওসার মেহেদী, সিগন্যালস্। এসময় তিনি  বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা  আশাবাদ ব্যক্ত করছি।

বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে এসময়  ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টিসিবির পণ্য কিনতে কাপ্তাইয়ে দীর্ঘ লাইন

খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পানছড়িতে বিক্ষোভ

বান্দরবানে জেলা পরিষদের চাকরিতে বৈষম্যহীন নিয়োগের দাবিতে সাংবাদ সম্মেলন

সাজেকে আসছেন মহামান্য রাষ্ট্রপতি / ১০ থেকে ১৪ মে বন্ধ থাকবে রিসোর্ট, কটেজ, যানচলাচল 

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ‘মানবতার দেওয়াল’

বাঘাইছড়ি মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট সম্পন্ন

কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: