সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন ইমাম সম্মেলনের আয়োজন করে। আজ (২ ফেব্রুয়ারি) রাঙামাটি সদর উপজেলার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১০ উপজেলার ইমামগণ উপস্থিত ছিলেন।

‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দর, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলার উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী।

‎প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, আপনারা সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বলবেন। ভোট একজন নাগরিকের মৌলিক অধিকার তাই সবার ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি।

‎বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দর বলেন, ইমামগণ সমাজে আলোকবর্তিকা হয়ে কাজ করেন। তারা জুমার নামাজে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাই তাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা সকল মুসল্লিকে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।

‎ইকবাল বাহার চৌধুরী বলেন, হ্যাঁ বা না কোনো নির্দিষ্ট ভোট দিতে কাউকে বলা হবে না তবে সবাই যেন ভোটকেন্দ্রে উপস্থিত থাকেন এবং ভোট দেন সেজন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিলোকানন্দ মহাস্থবিরের প্রয়ানে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের শোক

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

না ফেরার দেশে বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী

সুন্দর নতুনের প্রত্যাশায় সাঙ্গু নদীতে ভাসলো বিজুর ফুল

লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

রাঙামাটিতে ‘নারীর চলার পথ নিরাপদ করতে’ জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত  

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

রাঙামাটিতে দুই বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা

দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

কেপিআরসি এসএসসি ৯৬ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: