মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির আরও ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছালো হেলিকপ্টারে

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ৫ টির মধ্যে সর্বশেষ ২ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে  নিরাপদে পৌঁছানো হয়েছে। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। কেন্দ্রগুলো হচ্ছে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে ৭ তারিখে বড়থলির রাইমংছড়া ৮ তারিখে  ফারুয়ার ২ টি কেন্দ্রে, কেন্দ্রগুলো হলো তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বিলাইছড়ি জোন হতে বড়থলি ২ টি কেন্দ্রতে হেলিকপ্টারে চলে গেছে। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

তিনি আরও জানান, ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। এতে সার্বক্ষণিক নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল কাছের কেন্দ্রগুলো নৌকা বোটে চলে যাবে। প্রায় সব প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি এ তথ্য জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, হাসপাতালে ভর্তি ৬  

রামগড়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুগ যুগ ধরে একই কর্মস্থলে ৯৩ শিক্ষক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না- পার্বত্য উপদেষ্টা

অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টার

রাঙামাটিতে ৪ দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: