সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন: সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভ্রমন এবং বিনোদন বিষয়ক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে কাপ্তাইয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত   গণমাধ্যমকর্মীরা হলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বকোন এর কাপ্তাই উপজেলা সংবাদদাতা কবির হোসেন,  কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার,  দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত এবং দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিন এর কাপ্তাই উপজেলা সংবাদদাতা এম বাবুল।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাইয়ের শীলছড়িস্থ বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস  এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন সংবর্ধিত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন।

এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম( এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম লিমিটেডের জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কেপিএম এফ আর এম বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক( নিরাপত্তা) সাখাওয়াত কবির, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী কামরুল হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সমাজকর্মী নুর বেগম মিতা, চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টারের  পরিচালক দীন মোহাম্মদ, কাপ্তাই  মার্শেল এর পরিচালক মো: শাহেদুল হক উপস্থিত ছিলেন। পরে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে ইফতার মাহফিল করা হয়।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আমরা রূপসী কাপ্তাইয়ের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, আমার ইচ্ছে ছিল কাপ্তাইয়ের সকল সাংবাদিকরা সংবর্ধনা দিব, আজকে কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দিলাম, ভবিষ্যতে রাঙামাটি জেলার সকল উপজেলার সাংবাদিককে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে সংবর্ধনা দেবার পরিকল্পনা আছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

রাঙামাটিতে কিনা মোহন চাকমা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁলো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

সাজেক ছাড়লেন আটকা পড়া ১৪০০ পর্যটক

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

বাঘাইহাটে সেনাবাহিনীর মানবিক সহায়তা: ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কাপ্তাই ওসির সাথে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য স্বাক্ষাৎ

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

বাঘাইছড়িতে ভাষাদিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

error: Content is protected !!
%d bloggers like this: