শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য অঞ্চলে ১৮০ দিনে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

“তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। অচিরেই ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়নের চমক দেখানো হবে”– এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর এই প্রথম নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

তিনি এসময় জানান, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সকলকে নিয়ে কাজ করব। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পার্বত্যবাসীর জন্য উপহার হিসেবে এই দায়িত্ব পাওয়ার পর আজ ঢাকা থেকে দুপুর ১টা ২০ মিনিটে তিনি রাঙামাটি জেলা সার্কিট হাউসে পৌঁছান। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ,পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।

এর আগে রাঙামাটি প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে। জনমানুষের নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

বাঘাইছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

বিএনপির পদযাত্রায় খাগড়াছড়িতে বিপুল মানুষের জমায়েত

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

রাঙামাটিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লংগদুতে দুই বোটের মুখোমুখী সংঘর্ষ; দুই শিক্ষার্থী নিখোঁজ ২ আহত ৭

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

দুর্গা পুজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ে খাদ্যশস্য বিতরণ

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো রেড ক্রিসেন্ট

জুরাছড়ি সফরে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার

error: Content is protected !!
%d bloggers like this: