বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ১২, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পেল ১০ কেজি চাল; তিন ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবার উপকৃত, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা এ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১২ বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন,

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা উদ্বোধনের সময় তিনি উপকারভোগীদের হাতে চাল তুলে দেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান আদোমং মারমা বলেন, সরকার সবসময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সঠিক তালিকার ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দিতে।”

এ বিষয়ে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলহেরা মাসুম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের জন্য মোট ৩৭.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। হত দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঈদের আগে এই সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার স্বস্তি পাচ্ছে। ভবিষ্যতেও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এমন সহায়তা অব্যাহত থাকবে।”

উপজেলার তিনটি ইউনিয়নে চাল বরাদ্দের পরিমাণ হলো—ঘিলাছড়ি ইউনিয়ন: ১২.৩৩ মেট্রিক টন,
গাইন্দ্যা ইউনিয়ন: ১২.৫১ মেট্রিক টন,
বাঙ্গালহালিয়া ইউনিয়ন: ১৩.০০ মেট্রিক টন,
সব মিলিয়ে মোট ৩৭.৮৪ মেট্রিক টন চাল উপজেলার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ সময় ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ , স্থানীয় জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন এবং এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের বগারচরে হেফজখানা ও এতিমখানার উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি 

ভেঙে গেল নারানগিরির একমাত্র সাঁকোটি; বেড়েছে দুর্ভোগ

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজস্থলীর গাইন্দ্যা শিশু সদনে অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

কাপ্তাই মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

রাঙামাটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

কাউখালী গনঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

‘স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন’-এর নতুন সভাপতি ত্রিনা চাকমা, সম্পাদক প্রদীপ চৌধুরী

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা গেলেন চার দিনের সরকারি সফরে জার্মানি

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: