খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন করল্যাছড়ি গ্রামে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত শিক্ষা সেমিনারের ৩য় দিনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ই মার্চ) বিকাল ৩.০০ টা সময়ে করল্যাছড়ি মহাকারুনিক বৌদ্ধ বিহারে এই শিক্ষা সেমিনারটি অনুষ্ঠানে হয়।
এসময় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোজুল ত্রিপুরা সঞ্চালনায়, সভাপতিত্বে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সভাপতি বিপর্শী চাকমা,
অনুষ্ঠানের প্রদান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুবাছড়ি ইউপি মহিলা সদস্য কামনা চাকমা,গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত শেখর চাকমা ও উৎপল চাকমা এবং গাইন্দ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুষময় চাকমা, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেকসন চাকমা,পরেশ চাকমা, খুশি দত্ত চাকমা, জেসন চাকমা, রুপামনি চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ধন বিকাশ চাকমাসহ সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন এবং করল্যাছড়ি গ্রামের ছাত্র- ছাত্রী অভিভাবক উপস্থিতি ছিলেন।
এসময় বক্তরা গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত শেখর চাকমা ও উৎপল চাকমা এবং নিশান্ত চাকমা বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকেও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার উদাহরণ তুলে ধরে বড় স্বপ্ন দেখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে। শিক্ষার্থীদের উদেশ্যে বলেন মোবাইল আসক্তি কমিয়ে অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান এবং সোসাইটির দেওয়া দিকনির্দেশনা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বক্তৃরা বলেন নিজের এলাকার শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু আক্ষেপ প্রকাশ করে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সদস্য বর্ষা চাকমা বক্তব্য বলন শিক্ষা ও রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
পরেশ চাকমা শিশুদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
রুপামনি চাকমা নারীদের স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে পিরিয়ড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ধন বিকাশ চাকমা নিজের এলাকার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে দূরদর্শী চিন্তাভাবনা প্রকাশ করেন।
সবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেকসন চাকমা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন শর্ত, প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের নিজস্ব জাতিগত পরিচয় ও সংস্কৃতি রক্ষার গুরুত্বের উপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের নাম, রক্তের গ্রুপ ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়, যা ভবিষ্যতে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















