সোমবার , ৩০ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৩০, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাঙামাটি জেলা পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম ।

‎কল্যাণ সভা সঞ্চালনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার অত্যন্ত মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন। এ সময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

‎কল্যাণ সভায় পুলিশ সুপার, উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা দক্ষতা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা সুরক্ষা নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎পুলিশ সুপার বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য অঞ্চলের কৃষি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটির কাপ্তাইয়ে মারমা নারীকে গণধর্ষণের বিচারের দাবি পিসিসিপির

নাব্যসংকটে বন্ধ লঞ্চ চলাচল, ভোগান্তিতে ৬ উপজেলার মানুষ

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

তিন দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন

আওয়ামী লীগ নেতা রাশেল চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ  

আগুনে পুড়ে গৃহহীন ক্যাথোয়াইচিংকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৈশাখী চাকমা’র মৃত্যু

রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কারলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

error: Content is protected !!
%d bloggers like this: