শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কবিতার পংক্তিমালা আর নৃত্যে কাপ্তাইয়ে স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের অনন্য আয়োজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ

কবিতা, ছন্দ এবং নৃত্যের অপুর্ব মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।  প্রকৃতির রূপ, ঋতু পরিবর্তন যেখানে কবিতা ও নৃত্য মিলেমিশে একাকার হয়ে গেছে। বৈশাখের প্রখর রোদ ও খরার তীব্রতায় ধরণী যখন তৃষ্ণার্ত এবং তপ্ত, ঠিক এই সময়ে কবিতার রসধারা আস্বাদনে মনে অনাবিল আনন্দ দিয়েছেন আবৃত্তি শিল্পীরা। সেই সাথে ক্ষুদে নৃত্য শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়েছে অনুষ্ঠানস্থলে।

শনিবার (১৮ এপ্রিল)  বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হলো স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের  আয়োজনে একক ও বৃন্দ আবৃত্তি, কথামালা এবং নৃত্যানুষ্ঠান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের অনবদ্য ঢোল বাদন শৈলী উদ্বোধনী অনুষ্ঠানকে করে আরোও প্রানবন্ত।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের পরিচালক বাচিক শিল্পী তামান্না ইসলাম এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক( বাণিজ্যিক) আবদুল্লাহ আল মামুন,  কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, নাট্যজন মোজাহেরুল ইসলাম, নাট্যজন মিজানুর রহমান চৌধুরী বাবু,  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য নুর মোহাম্মদ বাবু, সঙ্গীতা দত্ত এনি, রওশন শরীফ তানি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান।  শুরুতেই বাচিক শিল্পী তামান্না ইসলাম এর গ্রন্থনা ও নির্দেশনায় স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের শিক্ষার্থী সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা, থোয়াই সুই চিং মারমা, অজিতাভ মহাজন, অভিয়ান মহাজন, ফাওজিয়া আলম এবং ফাইয়াজ আলম পরিবেশন করেন সমবেত আবৃত্তি।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন নাট্যজন আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী ইব্রাহীম খলিল মাসুদ, এ,টি,এম সাইফুর রহমান, নাজমুল আলম সাদেকী এবং ডা: সুমিষ্টা বড়ুয়া। আবহ সঙ্গীতে ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

আবৃত্তির ফাঁকে ফাঁকে নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে নৃত্য শিল্পী সমবেত নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে চাঁদার দাবিতে রাজমিস্ত্রীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কাপ্তাইয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি খাসজমি উদ্ধার 

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অবৈধভাবে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১, সিএনজি জব্দ

বরকলের শুভলং ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লংগদুতে ১০২ বছর বয়সী বৃদ্ধা আলী আকবর নিখোঁজ

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ

কাপ্তাইয়ে কৃষকের মাঝে  কৃষি উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী সবসময় পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করেন-পার্বত্য মন্ত্রী

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: