রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো: তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎আজ রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার সময় রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বলিপাড়া নানার বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্ধা আরিফ হোসেন এর ছেলে।

জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

‎নিহতের স্বজন আবদুর রহিম জানান, আজ সকালেই তারা বেড়াতে আসে।  দুপুরের পর কোন সময় যে পুকুরে পড়ে গেল কেউ টেরই পায়নি। এদিকে শিশু তানভীরের মৃত্যুতে মায়ের আহাজারি ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একটি শিশুর মরদেহ সনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

দীর্ঘ ১৮ বছর পর কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

দায়িত্ব নিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

রামগড়ে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার মামলায় আটক–২

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

রামগড়ে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: