বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু খুনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারে এলাকাবাসী ও নিহতের স্বজনদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মাষ্টার মোস্তাক আহমদের পরিচালনায় মানববন্ধনে শ্রমিক নেতা সেলিম আকবর, এড. মো. তারেক, জামায়াত নেতা সাহাব উদ্দিন, সাংবাদিক শেফাইল উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল আজিম, যুব নেতা দেলোয়ার হোসেন, ইউসুফ নবী, মাস্টার আবু তাহের, মো. সেলিম কোম্পানি, নিহতের বাবা সোলাইমান ড্রাইভার, মা দিলদার বেগম, স্ত্রী জেসমিন আক্তার ও মামা ইফতেখার মিল্টনসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ইসলামপুরের ইউপি সদস্যের নুর মোহাম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেলিম বাবুকে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। রাতভর নির্যাতনের একপর্যায়ে পানি চাইলে তাকে অমানবিক আচরণের শিকার করা হয় বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে এলাকার নারী- পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশ নেন এবং প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে উপজেলার ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে একটি চিংড়ি ঘেরে নিয়ে কয়েক দফা নির্মম নির্যাতন চালানো হয়। হাসপাতালে দীর্ঘ ১২ দিন চিকিৎসা শেষে গত ২৮ এপ্রিল সে মারা গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নানিয়ারচর কৃষি বিভাগের ধানবীজ ও সার বিতরণ

বিলাইছড়িতে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মানবেতর জীবনযাপন, প্রয়োজন মৌলিক অধিকার

কয়েকদিনের বান্দরবানের দুই উপজেলা সড়কের যোগাযোগ স্বাভাবিক হবে – সেতু মন্ত্রণালয় সচিব

অবশেষে আপন নীড়ে ফিরল অসহায় সেই বৃদ্ধ

দীঘিনালার দূর্গম কাটারুংছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

কাপ্তাই বিএসপিআই এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানিকছড়িতে বিদ্যুৎ খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

নানিয়ারচরের বগাছড়িতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী

বান্দরবানে শিক্ষার্থীেদেরকে যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: