রবিবার , ৩ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল হাম-রুবেলা’র টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
মে ৩, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় সফলভাবে হাম-রুবেলা’র টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

গত ৩০ এপ্রিল ২ মে পর্যন্ত দুর্গম পাহাড়ের চ্যালেঞ্জ জয় করে মোট ১৪টি দুর্গম পাড়ায় এ সেবা পৌঁছে দেওয়া হয়। আলীকদম উপজেলার মোট ৮,২৭৮ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে। যার মধ্যে কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে বলা হয়, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের সাথে সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী জনসেবামূলক কার্যক্রমে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: