রবিবার , ৩ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নতুন নেতৃত্বকে বরণে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উৎসবমুখর আয়োজন

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ৩, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে নবগঠিত পূর্ণাঙ্গ জেলা ছাত্রদল কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে নেতাকর্মীরা। রবিবার (০৩ মে) জেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উল্লেখ্য, কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার (০২ মে) খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। এতে মোঃ আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, মোঃ সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং মোঃ আশিকুর রহমান আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

বরণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ছাত্রদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে জেলা ছাত্রদল।

সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান বলেন, কেন্দ্রীয় কমিটির ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব ওয়াদুদ ভূইয়ার আস্থার প্রতিদান দিতে আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করব এবং শিক্ষার্থীদের পাশে থাকব।

সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান আল আমিন বলেন, নতুন কমিটি দায়িত্বশীলতার সাথে কাজ করে খাগড়াছড়িতে ছাত্রদলকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খাগড়াছড়ি জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

এবার ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

রাঙামাটি শহরের চম্পক নগর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি

ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক নেই কাপ্তাইয়ে

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: