রবিবার , ১৭ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটির সাপছড়িতে পাহাড়িকা বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

প্রতিবেদক
মনসুর আহম্মেদ,রাঙামাটি
মে ১৭, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়িকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর আনুমানিক ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী বাসটি সাপছড়ি এলাকায় একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ও জনপথ বিভাগের দেয়ালে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসেন।

আহত যাত্রী আলমগীর জানান, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে সড়কের পাশে দেয়াল থাকায় বাসটি গভীর খাদে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায়। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলেও দাবি করেন তিনি।

রাঙামাটির মানিকছড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. জামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহতদের মধ্যে চারজন সামান্য আহত হন। তবে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্চে রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে: ভারতীয় ডেপুটি হাই কমিশনার

কাপ্তাইয়ে দশ সরকারি দপ্তরের প্রধান এখন দশ নারী কর্মকর্তা

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

রুমায় পরিবার পরিকল্পনার বিভাগের বিশেষ সেবা ক্যাম্পের সমাপনী

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

কোটা ইস্যুতে রাঙামাটি জেলা ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: