শুক্রবার , ১০ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ির গহীন পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ১০, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল সংলগ্ন একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মধ্যবর্তী এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে পাহাড়ি জঙ্গলের মধ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পিনন জাতীয় পোষাক পরিধান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৩৫ বছর বয়সী কোনো মারমা নারীর হতে পারে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির আহমেদ জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পাহাড়ি নির্জন এলাকায় এ ধরনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ২ মোবাইল দোকানে ভয়াবহ চুরি

কক্সবাজারের ঝিলংজায় বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বয় নিরাপত্তা ও শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

ফারুয়া ইউনিয়নে ৬০০ জনকে ভিডব্লিউবি চাউল বিতরণ

কাপ্তাইয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু , নিখোঁজ আরো একজন

আনন্দঘন পরিবেশে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত 

কাপ্তাই হ্রদ ড্রেজিং করা প্রয়োজন, তবে মাটি ফেলাবো কই? –পার্বত্য উপদেষ্টা

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক

error: Content is protected !!
%d bloggers like this: