রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জুয়াড়ী, দাঙ্গাবাজ, মাদকসেবী ও মোটরসাইকেল চোর সহ ৬ জন গ্রেপ্তার। তারা হলেন-মোঃ রফিক(৪০), মোঃ নুরুল আমিন(৩৮), আবু তাহের(৪৭), মোঃ খোরশেদ আলম(৫৫), মোঃ মানিক (৪৫) ও আরিফুল্লা আসিফ (২৪)।
আজ (শুক্রবার, ১৪ আগস্ট) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
এরমধ্যে রিজার্ভ বাজার এলাকার আল-আমানত বোডিংয়ের ব্যবস্হাপক মোঃ রফিক, ঝাল বিতান এর মালিক মোঃ নুরুল আমিন, আবু তাহের ও আল-আমানত বোডিং এর ভাড়াটিয়া মোঃ খোরশেদ আলমকে জুয়া খেলার অপরাধে হতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া জেলার লংগদু উপজেলার করল্লাছড়ি এলাকার বাসিন্দা হারুন অর রশিদ এর ছেলে মোঃ মানিককে চুরি, মাদকসেবন ও দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়। আর লংগদু বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে আরিফুল্লা আসিফকে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন-‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রস্তুতি চলছে’।


















