মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ঘাতক স্বপন চাকমা আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

রাঙামাটিতে রূপন চাকমা নামের পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয়েছে। এঘটনায় অভিযুক্ত ঘাতক স্বপন চাকমা (২২) নামে এক জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার জিপতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ হত্যাকান্ড ঘটে। পরে কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকান্ডের শিকার রূপন চাকমা কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়া এলাকার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলীর হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকতো। স্হানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুপন চাকমা।

পুলিশ ও স্থানীয় জানান-রূপন চাকমা সোমবার বিকেল ৫টার দিকে পানি সংগ্রহ করতে প্রতিবেশীর বাড়ির কাছ থেকে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা স্বপন চাকমা জোরপূর্বক রুপন চাকমাকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে রূপনের বুকে একাধিকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এসময় রুপন চাকমা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবার তার গলায় ছুরি দিয়ে গুরুত্বর জখম করে ঘাতক। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন-, ‘নিহত শিশুর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন -‘একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও উপকরণ বিতরণ

কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

খাগড়াছড়িতে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

রামগড়ে বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক ১

রাইখালী বাজারে প্রায় ২ শত বছরের তেঁতুল গাছঃ ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী 

মাতৃভাষা দিবসে এতিম শিশুদের পাশে রামেক ইন্টার্নী চিকিৎসকরা

রাজস্থলীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহা ষষ্ঠীতে চন্দ্রঘোনা মিশন এলাকায় মঙ্গল শোভাযাত্রা 

নানান নাটকীয়তার পর পুলিশ হেফাজতে থাকা ২৭ জনের মুক্তি

error: Content is protected !!
%d bloggers like this: