শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে   উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

জুরাছড়িতে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা

কাউখালী‌তে ১৩ ভূমিহীন ও গৃহহীন প‌রিবা‌রকে ঘ‌রের চা‌বি ও দ‌লিল হস্তান্তর

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

খাগড়াছড়িতে পুলিশ সুপার নাইমুল হক / শারদীয়া দূর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 

পাহাড়ি ঢলে ওয়াগ্গা পাগলি খালে নিখোঁজ গৃহবধূ

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাঙামাটি সদরে অন্নসাধান, কাউখালীতে শামসুদ্দোহা, বরকলে বিধান ও জুরাছড়িতে জ্ঞানেন্দুু চেয়ারম্যান নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: