মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার ‘বিশেষ পুরস্কারে’ ভূষিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।

​পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনে দারুণ মুন্সিয়ানা দেখিয়ে আসছেন ওসি দিদারুল ইসলাম। তাঁর নেতৃত্বে থানা পুলিশ—চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য ও গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও চোরাই সিএনজি জব্দ করার মতো প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

এই অর্জনের পেছনের অনুঘটক সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার-ফোর্সের আন্তরিক ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এই সম্মাননা আমাকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে অনুপ্রাণিত করবে।” ​

উল্লেখ্য, চলতি বছরের গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে ওয়াচ অফিসারের দায়িত্ব পালন শেষে তিনি চন্দনাইশ থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই পেশাদারিত্বের প্রমাণ দিয়ে মে মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি এবং ধারাবাহিক সফলতার অংশ হিসেবেই সেপ্টেম্বর মাসে এই বিশেষ পুরস্কারে ভূষিত হলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি আওয়ামী লীগের সম্মেলন কাল / পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলররা হাজির রাঙামাটি শহরে

ফের ৬ ইঞ্চি করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী

লংগদু জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: