বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

প্রতিবেদক
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ে এসব সুবিধার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।

উদ্বোধনকালে ইউএনও আমেনা মারজান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পাঠাভ্যাস ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে ভূমিকা রাখবে।

এছাড়াও বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরিতে বিজ্ঞানাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার সুযোগ বাড়বে। একই সঙ্গে ওয়াল লাইব্রেরী শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।

অন্যদিকে, বিদ্যালয়ে আসা অভিভাবকদের অপেক্ষা ও অবস্থানের জন্য নির্ধারিত জায়গা হিসেবে অভিভাবক শেড স্থাপন করা হয়েছে। এতে বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুপ্রদীপ চাকমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করায় পাহাড়িদের একাংশে অসন্তোষ

কাপ্তাইয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন

জিসান বিন মাজেদ কাপ্তাইয়ের নতুন ইউএনও

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

কাপ্তাইয়ে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থীরা

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ

error: Content is protected !!
%d bloggers like this: