রবিবার , ১৯ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১৯, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে ।

১৯ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন এর আয়োজন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের কাছে স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা।

ওই ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।

আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম , সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃণমূলকে মূল্যায়নের ফসল জ্বরতী তঞ্চঙ্গ্যা

কেন স্মার্টফোন ব্যবহার ছাড়ছেন অনেকে?

কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত সম্পাদককে শোকজ, প্রতিবাদে মিছিল সমাবেশ

“মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

মহালছড়িতে অভ্যন্তরীণ সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

রামগড়ে ৩ ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

error: Content is protected !!
%d bloggers like this: