বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টাকা দিয়ে চাকরি হবে না, মেধাবীরাই নিয়োগ পাবেন-দীপন তালুকদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলায় শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগ পেতে কোনো ধরনের ‘সাইট লাইন’বা ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। তিনি বলেছেন, টাকার বিনিময়ে কাউকে চাকরি দেওয়া হবে না।

দীপন তালুকদার ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ৩২ নম্বর পাওয়া কাউকে ৭২ নম্বর করে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। চাকরি পেতে হলে প্রার্থীদের নিজেদের যোগ্যতা দিয়ে পরীক্ষায় ভালো করতে হবে। এ জন্য তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া ও কোচিং করার পরামর্শ দেন। ছাত্রদলের কর্মীদের কোচিংয়ের খরচ জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি বহন করবেন বলেও জানান।

আজ বৃহস্পতিবার(১৭ অক্টোবর) জুরাছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপন তালুকদার দীপু আরো বলেন, একটি চক্র তাঁর নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিতে পারে। এমনকি বৌদ্ধ বিহার কিংবা মসজিদে সাক্ষী রেখে টাকা লেনদেনের ঘটনাও ঘটছে। এসব কোনো কিছুই কাজে আসবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা নির্বাচিত হবেন, তাঁরাই চাকরি পাবেন।

জুড়াছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে অনুস্টিত উক্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা, সুবর্ণ দেব বর্মণ ও শাশ্বত চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা ও যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ানের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, গ্রাম পুলিশ, সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের উদ্বোধন

বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে নৌকার বিকল্প নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা 

কাপ্তাইয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা শুরু

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম ব্রীজ

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

অসহায় দুস্থদের মাঝে রাঙামাটি রিজিয়নের মানবিক সহায়তা

আঞ্চলিক পরিষদ পরিদর্শন ও সন্তু লারমার সাথে বৈঠক করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

দীঘিনালায় আগুনে পুড়েছে দেড় কোটি টাকা ঝাড়ু ফুল

error: Content is protected !!
%d bloggers like this: