শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এমএন লারমার ৮৭তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

জুম্ম জাতীয়তাবাদের ভিত্তিতে নীতি আর্দেশ উদ্বুদ্ধ হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা দেখানো পথে আদিবাসী জুম্ম জাতির মুক্তি সম্ভব এই আহবান জানিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে এমএন লামর ৮৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটির উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম সভাপতি কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি ও রাইখালী মৌজা হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মনুচিং মারমা। প্রধান আলোক ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পাবর্ত্য চটগ্রাম অঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙ্গামাটির পাবর্ত্য জেলা শাখা সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, সদস্য অনুপম খিয়াং, কাপ্তাই উপজেলা কমিটি সাধারণ সম্পাদক ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা, নাগরিক সমাজের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা অনিল মারমা, বাংলাদেশ,পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলা শাখা সভাপতি কেতন তঞ্চঙ্গ্যা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শাখা বাংলাদেশ আদিবাসী ফোরাম দপ্তর সম্পাদক মেম্বার অংসাচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, এমএন লারমার চিন্তা চেতনা দর্শন নীতি আর্দেশ মাধ্যমে সকল জাতিকে এগিয়ে আসতে হবে। তাঁর দেখানো পথে অনুসরন করে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র সমাজ ও যুব সমাজের আরো অধিকতর সংগতি হওয়া প্রয়োজন। এমএন লারমা জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়।

বক্তারা আগামী দিনের কঠিন বাস্তবতায় জুম্ম জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধহয়ে এমএন লারমা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: