রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নজরুল বর্ষে কাপ্তাইয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। শিশুদের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধে গড়ে তুলতে নজরুলচর্চাকে আরও বিস্তৃত করতে হবে।”

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, অভিনেতা আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, অভিনেতা আনিছুর রহমান, নৃত্যশিল্পী সুপর্ণা বাড়ৈ এবং সঙ্গীতা দত্ত এনি।

দুই দিনের এ আয়োজনে কবিতা, গান, নৃত্য, অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় শিক্ষার্থীরা। নজরুলের কবিতার শব্দ, গানের সুর ও শিল্পের নানা মাধ্যমে শিশুরা তুলে ধরে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা।

আয়োজকদের মতে, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা আরও বিস্তৃত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বিজিবির জমি বেদখলের পাঁয়তারা স্থানীয়দের

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্থিতিশীল হয়নি কাপ্তাই হ্রদের পানি; চাপ কমাতে ছাড়া হচ্ছে পানি

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক লাখ টাকা জরিমানা

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বান

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে হাবীব আজম

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: