সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরমা বাইনজুরি দরবারে আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.)-এর ৩৭তম বার্ষিক ওরশ সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ৫, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

অলিয়ে কামেল আশেকে এলাহী শাহসুফি আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.) এর দুই দিনব্যাপী ৩৭তম বার্ষিক ওরশ শরিফ দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মধ্যদিয়ে ২ অক্টোবর শেষ হয়েছে।

চন্দনাইশ উপজেলাস্থ বরমা বাইনজুরি দরবার শরিফ পীর মঞ্জিলে ওরশ শরিফ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে ছিল- খতমে কুরআন, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবন-কর্মের ওপর আলোচনা, সেমা মাহফিল ও মিলাদ মাহফিল।

মাহফিলে সভাপতিত্ব করেন বাইনজুরি দরবার শরিফের সাজ্জাদানশীন শাহসুফি আল্লামা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান (মজিআ)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাটিয়াডেঙ্গা দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা মুজিবুল হক জাহাঁগিরী কাদেরী (মজিআ)।

মুখ্য আলোচক ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বাইনজুরি দরবারের নায়েবে মুন্তাজেম শাহজাদা আব্দুল হাই মুহাম্মদ আরিফুজ্জামান খান, শাহ্জাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান।

মোহাম্মদ ওসমান গনী ও মোহাম্মদ মিয়ার পরিচালনায় মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, এডভোকেট মুহাম্মদ মোরশেদুল আলম খান, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, আ.খ.ম মোজাম্মেল হক, মুহাম্মদ মোনায়েম খান, মাওলানা মুহাম্মদ মাসুকুর রহমান কাদেরী, শাহজাদা এস এ এম কিবরিয়া হোসেন আজম, এডভোকেট জি এম শাহাদত হোসাইন মানিক, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল্যাহ খান, মুহাম্মদ আমির হোসেন খান, মনির আহমেদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত হোসেন খান, ব্যাংকার মুহাম্মদ ইশতিয়াক মাহমুদ ফরহাদ, মাস্টার মুহাম্মদ শাহ আলম, মাস্টার মুহাম্মদ ইলিয়াস, মাস্টার জালাল আহমদ ভূইয়া, মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, মাওলানা মুহাম্মদ ফরহাদ, মাওলানা মুহাম্মদ মনির আহমদ, মাওলানা মুহাম্মদ মোজাহিদনূর নবী, মুহাম্মদ জালাল, মুহাম্মদ আবুল কাশেম বাবুল, ব্যাংকার মুহাম্মদ বোরহান উদ্দিন, ডাক্তার মুহাম্মদ জোবাইর চৌধুরী, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ সিফাত, দিল মোহাম্মদ, মুহাম্মদ হাসান প্রমুখ। সমাপনী দিনে বাদে জুমায় মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন গাটিয়াডেঙ্গা দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা মুজিবুল হক জাহাঁগিরি কাদেরী (মজিআ)। ওরশ মাহফিলে দরবারের ভক্ত জনতাসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: