সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.)’ শীর্ষক বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতব্যাপী বিলাইছড়ি বাজারের নির্মাণাধীন মডেল মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি এমএ সালাম ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের নুরে মদিনা মডেল হেফজখানা ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির কাউখালী আল-নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হায়াত মিয়াজী। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিব্বির, মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ওয়ার্ড মেম্বার মো. ওমর ফারুক, মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রনি এবং অর্থ সম্পাদক মো. নাসির হোসেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় মুসলিম শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্বারী সমিতির সভাপতি জয় সিন্ধু চাকমা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি রায় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে। এদিকে, মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে ইমামদের ভূমিকা ইতিবাচক- পুলিশ সুপার মীর আবু তৌহিদ

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

৬ দিন পরে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

সাজেকে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

পাহাড়ি জাবিয়ানদের ১ম পুনর্মিলনী / এক ঝাঁক তারার মেলা বসল রাঙামাটিতে

কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: