একসময় নারীরা মুক্ত বাতাসে চলফেরা করতে পারত না এটি ছিল তৎকালীন সমাজের রীতিনীতি একটি কুসংস্কার। সেই কুসংস্কারকে পরিবর্তনের লক্ষ্যে নারীদের জাগ্রত করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বর্তমানে শিক্ষায় শিক্ষিত হয়ে পুরুষের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই বৈষম্য না করে শিশু এবং কন্যাদের এগিয়ে নিয়ে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ সোমবার বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে সোমবার জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আওয়াল ইসলাম।
ইউআরসি মোরশেদুল আলম সঞ্চালনায় বক্তব্য রাখেন তরুণ চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা জুরাছড়ি, ইমন চাকমা চেয়ারম্যান সদর ইউপি, জগদীশ চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃ) নিত্যানন্দ চাকমা প্রধান শিক্ষক পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।


















