রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন দারুল উলুম হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উপ-অধিনায়ক ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার, পদাতিক, মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
বিজিবি জানায়, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়াগ্গাছড়া জোন। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















