খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সাবেক ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার (৪০) সে রামগড় পৌরসভার মহামুনি এলাকার ছুট্রি মিয়ার ছেলে ও রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার তারেক সুমন (৩৭) সে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: নুরুল আবছারকে মঙ্গলবার মধ্যেরাতে তার নিজ বাড়ি থেকে এবং মঙ্গলবার রাত।সাড়ে ৮ টার দিকে তারেক সুমনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। উভয়ে গত ১০ জুন একটি জিআর মামলায় মারধর ও হামলার অভিযুক্ত আসামী ছিলেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।


















