শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ১৩, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে আর্থিক সৌজন্য উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ৩:৪০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন প্রতিনিধি হিসেবে জেডএসও ক্যাপ্টেন মোঃ তাহমিদ সামিন অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তিনি মহালছড়ি জোনের পক্ষ থেকে বিহারের সভাপতি সোনা রতন চাকমার হাতে আর্থিক উপহার তুলে দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত ৩০ জন বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু (ভান্তে) ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অসংখ্য পুণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

এ সময় ক্যাপ্টেন মোঃ তাহমিদ সামিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাহাড়ের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,আমি পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয়দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের ধর্মীয় শিক্ষা, নৈতিক আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের সমাজকে আলোকিত করুক এটাই আমাদের প্রত্যাশা।

বিহারের সভাপতি সোনা রতন চাকমা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন চীবর দান উপলক্ষে মহালছড়ি জোনের পক্ষ থেকে এই আর্থিক উপহার আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ ধরনের সহযোগিতা ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে চীবরসহ প্রয়োজনীয় উপকরণ দান করা হয়। একই সঙ্গে বৌদ্ধ ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও সুদৃঢ় হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দশমাস পর পর্যটকে মূখরিত বান্দরবান

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

নিখোঁজ’র ৪৫ ঘন্টা পর গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেলো ওয়াগ্গাছড়া খালে

ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাহাড়ে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চুক্তি বাস্তবায়ন জরুরি

ঈদ উপলক্ষে রামগড়ে ৭ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

রাঙামাটিতে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ি ও মাদকসেবীরা

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে চৌমুহনী বনাম উপজেলা মার্কেট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: