রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ৪৫ তরুণকে নিয়ে শুরু হলো ভয়েসেস ফ্রম দ্য হিলস কর্মশালা

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও পরিবর্তনের গল্প তুলে ধরতে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মোবাইল স্টোরিটেলিং কর্মশালা। ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক এ কর্মশালায় তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন তরুণ অংশ নিচ্ছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় ১৫ থেকে ১৭ নভেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, প্রশিক্ষণ শেষে তরুণদের শুধু পর্যটনকেন্দ্রিক নয়, বরং স্থানীয় বাস্তবতা, ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের গল্প তুলে ধরতে হবে।

ইউএনডিপির প্রতিনিধি বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণেরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি এলাকার গল্প বৃহত্তর পরিসরে তুলে ধরতে পারবেন।

কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন ডিআইইউর সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান এবং প্রভাষক মেহেরুন নাহার ও মো. তানভীর রহমান। মো. আবদুল কাবিল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়; কমিউনিটির উন্নয়নেও অবদান রাখা এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামের মানুষের না-বলা গল্পগুলো তরুণদের কাজের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরার এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়তা করছে প্রকল্পটি।

কর্মশালায় তরুণেরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ, গল্প তৈরি, সাক্ষাৎকার গ্রহণ ও ভিডিও সম্পাদনার প্রশিক্ষণ পাচ্ছেন। মাঠপর্যায়ে শিক্ষা, জীবিকা, জলবায়ু পরিবর্তন, নারীর অংশগ্রহণ, তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের গল্প সংগ্রহ করবেন তাঁরা। এসব গল্প নিয়ে দলগতভাবে তৈরি হবে নয়টি স্বল্পদৈর্ঘ্য ভিডিও। গল্প ধারণ ও প্রকাশে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি, স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের মর্যাদা রক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

রাইখালী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া

এমপি দীপংকরের সাথে কাপ্তাই সীতা দেবী মন্দিরের নব নির্বাচিত সভাপতি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি সরকারি কলেজে আহ্বায়ক কমিটি গঠিত 

রুমায় গালেঙ্গা ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: