শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির রাজবন বিহারে দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

প্রতিবেদক
জসিম উদ্দিন, রাঙামাটি।
নভেম্বর ২০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

রাতভর চীবর বুনন ও লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটি রাজবন বিহারে পার্বত্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানের ৫০তম সুবর্ণজয়ন্তী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাঙ্গামাটি জেলা শহরের রাজবন বিহারে দু’দিন ব্যাপী ৫০তম সুবর্ণজয়ন্তী কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গৌতম বুদ্ধ ও বনভান্তের প্রতিকৃতিতে এবং বৌদ্ধ ভিক্ষুদের চীবর দানের মধ্য দিয়ে শেষ হয় এবারের দানোৎসবের আনুষ্ঠানিকতা। রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুর হাতে আনুষ্টানিকভাবে চীবর তুলে দেন। এছাড়াও রাষ্ট্রপতির পক্ষ থেকেও উপহার তুলে দেন দীপেন দেওয়ান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন বৌদ্ধ ধমীয় কল্যান ট্রাষ্ট্রের ষ্ট্রাস্টি সুভাস চাকমা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তির সৃষ্টি হলেও প্রাকৃতিক দুর্যোগের এই প্রতিকূলতা এড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর।

তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, সবই সম্পন্ন হয় এক রাতের মধ্যে। রাঙ্গামাটির রাজবন বিহারে দুইশ পাচঁটি বেইনে অনুষ্ঠিত হলো কঠিন চীবর তৈরির এই ঐতিহ্যবাহী আয়োজন। ৫০তম সুবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দিয়েছেন তিন পার্বত্য জেলাসহ দেশের নানা প্রান্তের লাখো পুণ্যার্থী। ধর্মীয় আচার, ঐতিহ্য আর মানুষের সম্মিলিত অংশগ্রহণে মুখর ছিলো। এবার বৈরী আবহাওয়ার মধ্যেই পূর্নার্থীদের অংশ গ্রহনে উৎসব মুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধের শিষ্য মহাউপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে দানের প্রথা চালু করেন। সেই ঐতিহ্য অনুসরণ করে ১৯৭৬ সাল থেকে রাজবন বিহারে উদযাপিত হচ্ছে কঠিন চীবর দানোৎসব। এবারের আয়োজন সেই ধারাবাহিকতার ৫০তম বছর সুবর্ণজয়ন্তী।

আজ শুক্রবার সকাল থেকে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানা দানের আয়োজন করা হয়। বিকালে করা হয় কল্পতরু দান ও কঠিন চীবর দান। এ সময় লাখো বৌদ্ধ পুণ্যার্থীর সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গণ। এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বৌদ্ধ পূণ্যার্থীদের সমাগম ঘটে রাজবন বিহারে। সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্বালন করা হয়।

এসময় অনুষ্ঠানে পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুরা। অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মালম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: