শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সকলে মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি-প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিবেদক
জসিম উদ্দিন, রাঙামাটি।
নভেম্বর ২০, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, “বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সকল ধর্মের মূল উপপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। আমরা সকলেই মিলে যে যে ধর্মের অনুসারীই হই না কেন, চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি”।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন।

এছাড়াও মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে রাজবন বিহারে নির্মাণাধীন বিশ্বশান্তি প্যাগোডা নির্মান কাজে সরকারের পক্ষ থেকে অংশিদারিত্বের আশ্বাস দেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল(অবঃ) অনুপ কুমার চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু,রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব,পিপিএম,রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুভাস চাকমাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন। পরে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ফ্রিল্যান্সিং এ উপর প্রশিক্ষন গ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরন অনুষ্ঠানে যোগদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে-দীপন তালুকদার

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ এর বর্ণাঢ্য র‍্যালি

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

বিলাইছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ, সম্পাদক জয়

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

কক্সবাজার সদর হাসপাতাল ভয়াবহ অনিয়মের জালে

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে ছাগল ও ভেড়াকে টিকা প্রদান 

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: