পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওয়ার্টার এম্বুলেন্স সহ মোট ছাব্বিশটি উপজেলায় অ্যামবুলেন্স বরাদ্ধ দেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। এছাড়াও শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান। তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিক। পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে পাহাড়ের সম্প্রতি আরো বেশি বৃদ্ধি পাবে। তিনি কাপ্তাই লেকে বর্জ্য ব্যবস্থপনা উন্নয়ন করে পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা হবে বলে জানান।
পার্বত্য মন্ত্রী আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আরো বলেন, পাহাড়ের মাটিকে ঠিক মতো ব্যবহার করতে পারলে এতে সোনা উৎপাদন হবে। শুধুমাত্র কফি ও কাজু বাদাম চাষ করে এলাকার অর্থনৈতিক চেহারা পাল্টিয়ে দেয়া যাবে। কৃষি মন্ত্রনালয়ের সহযোগীতায় পার্বত্য এলাকায় তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা প্রদানের মাধ্যমে কাজু বাদাম, ইক্ষু, কফি চাষে কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করার উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ্য করেন। পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুস্টিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
দীপেন দেওয়ান এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট নিরসন করে সরকারের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানিয়ে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহামদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা.নূয়েন খীসা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।
সভায় রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে উচ্চতর কারিগরি কমিটি গঠন করে কাপ্তাই লেক থেকে আহরিত মাছ ও উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান।
সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#####


















