শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত মিলস প্রতিষ্ঠানের সিবিএ সমন্বয় ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড এর সিবিএ এর বার বার নির্বাচিত সভাপতি বিসিআইসির শ্রমিক নেতা আবদুর রাজ্জাক।
বুধবার (২৫ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সুগার কর্পোরেশন ভবনে রাষ্ট্রায়ত্ত মিলস প্রতিষ্ঠানের সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ পরিষদ গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলসের সাধারণ সম্পাদক ও সুগার কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আবদুল কদ্দুস। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত কারখানা ও মিলস প্রতিষ্ঠানের সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।


















