বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখা।

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিভার ভিউ পার্কে গিয়ে শেষ হয়। এতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও আইডিইবির সদস্যরা অংশ নেন।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখর উদ্দীন রাজী। সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আইডিইবি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন আইডিইবি কাপ্তাই জেনিকের উপদেষ্টা প্রকৌশলী রহমত উল্লাহ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রকৌশল খাতে দক্ষ জনশক্তি তৈরিতে আইডিইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান আরও জোরদার করতে হবে। এ সময় আইডিইবির বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তাঁরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি চট্টগ্রাম জেনিকের সভাপতি প্রকৌশলী মো. রহিম উল্লাহ, ডিইএবির সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী গাজী মো. সেলিম, আইডিইবি কাপ্তাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেনসহ অন্যরা।
ছবি ও ক্যাপশন: কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বান্দরবান সড়ক নির্মাণে ‘রিফ এন্টারপ্রাইজ’এর অনিয়ম ও দূনীর্তি তদন্তের দাবীতে মানববন্ধন

রাঙামাটি পৌরসভার অবৈধ দখলদারের তিন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

রাঙামাটি শহরে সিএনজি উল্টে দুই যাত্রী আহত

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

সরকারী সুবিধা থেকে বঞ্চিত বাঘাইছড়ির চুড়াখালীর ১১ গ্রামের মানুষ

কাপ্তাইয়ে অবস্থিত বিএসপিআই এ আন্দোলনের সমর্থনে মশাল মিছিল

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে রেফার করতে হবে: রাঙামাটি সিভিল সার্জন

error: Content is protected !!
%d bloggers like this: