রবিবার , ৩ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আইসিটি আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
এপ্রিল ৩, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র সরকারি তহবিলের আওতায় রাঙামাটি জেলা পরিষদের আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার বিকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
উদ্বোধনকালে তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতার যুগে নিজেদেরকে ভবিষ্যত কাজের উপযোগী করে গড়ে তোলার জন্য আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে দেশে বিদেশে অনলাইনে কাজের সুযোগ পেলে পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে বলে তিনি মনে করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।


রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ প্রকল্পের ফোকাল পার্সন ও পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য প্রবর্তক চাকমা, এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশর্য চাকমা, কর্ণফুলী আইটি লিমিটেডের কনসালট্যান্ট ড. মোঃ রুকুনুজ্জামান শাহীন ও চেয়ারম্যান জগত আলো চাকমা।
উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য ঝর্না খীসা এবং পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ ৫০জন প্রশিক্ষণার্থী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

কাপ্তাইয়ে চাঁদের গাড়ি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি সরকারি কলেজে আহ্বায়ক কমিটি গঠিত 

১০ বছর পর রাঙামাটি বনরুপা ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত: নেতৃত্বে জসিম-লিটন

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

কাপ্তাই সড়কের শিলছড়ি অংশে কাদা মাটিতে সয়লাব: ভোগান্তি চরমে 

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মানিকছড়িতে কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই মিলেছে শিশু মনিতে

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: