রবিবার , ২৪ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নতুন ঘর পাচ্ছে আর ২০৬ পরিবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
এপ্রিল ২৪, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

রাঙামাটিতে গৃহহীন আরো ২০৬ পরিবার নতুন ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গরবার এসব ঘর সুবিধাভোগী পরিবারদের বুঝিয়ে দিবেন।

রবিবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন।
তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষনার বাস্তবায়নের অংশ হিসেবে জেলায় তৃতীয় পর্যায়ে ২০৬ টি ঘর নির্মাণ করা হয়েছে। এবং প্রতিটি পরিবারকে ২ শতাংশ জমি বন্দোবস্ত দেয়া হয়েছে।

ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। অনেকে নতুন ঘরে উঠেছেন।
এ ঘরগুলোর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১ টি বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টি।এ সময় তিনি বলেন প্রথম ও দ্বিতীয় পর্যায়ে রাঙামাটি জেলায় ১২৩৯ টি ঘর সুবিধাভোগী পরিবারগুলোর হাতে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক বলেন, পরিবহন খরচ বেশী হওয়ায় বরকল উপজেলায় বড় হরিণা ইউনিয়ন, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এ প্রকল্প নেওয়া হয়নি। কারণ সমতলের ন্যায় প্রকল্পগুলো তৈরি করা হয়েছে। প্রকল্প তৈরির সময় পাহাড়ের ভৌগলিক অবস্থা বিবেচনা না করায় এ অসুবিধা তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এসব এলাকায় নির্মাণ সামগ্রী নেওয়া ব্যয় বহুল। আগামীতে এ ধরণের প্রকল্প নেওয়া হলে যেন পাহাড়ি এলাকার প্রতি বিশেষ নজর দেওয়া হয় সে ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জেলার কাউখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি এস. এম. ফেরদৌস ইসলাম, সহকারি কমিশনার লায়লাতুল হোসাইন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ, নির্বাচন স্থগিত 

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

চন্দ্রঘোনায় ৩০ লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত রাঙামাটি জেলা পুলিশ

বাঘাইছড়িতে শারদীয় দূর্গা পূজা উদযাপন ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বান্দরবান আইনজীবী সমিতিতে সভাপতি কালাম, সম্পাদক খলিল

error: Content is protected !!
%d bloggers like this: