মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৮ পরিবার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৬, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে ভুমি ও  ঘরহীন পরিবারদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া তৃতীয় পর্যায়ের ঘর থেকে কাপ্তাইয়ে ঘর পেয়েছে ৮ পরিবার।

মঙ্গলবার  দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এই ঘর উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য কাপ্তাইয়ে ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টি সহ মোট ৭৩ টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্য গত ২৩ জানুয়ারি ও  গত বছর ২১ শে জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৫ টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এবার পেল ৮ পরবিার। ৮ টি ঘরের উপকারভোগী পরিবারগুলো বিগত ৮ মাস ধরে বসবাস করছেন।আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে গৃহসনদ তুলে দেওয়া হয়েছে।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুরাতন – নতুন ঘরের উপকারভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বন্যার পানি থেকে সুরক্ষা পেতে বেঁড়িবাধ চায় বাঘাইছড়িবাসী

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে ২ মাদকসেবক আটক

কাপ্তাই তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কাপ্তাইয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলা শুরু

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

রাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

error: Content is protected !!
%d bloggers like this: