বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্হলীতে ডিজিটাল নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মে ২৬, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের ডি- নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টা হতে দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই ডি – নথি প্রশিক্ষণের আয়োজন করে।

এতে উপজেলার বিভিন্ন দপ্তরের ২২ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এইসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে পেপারলেস সরকারি অফিস ব্যবস্থাপনার উপযুক্ত মাধ্যম হলো এই ডি- নথি। ডি- নথি মানে ডিজিটাল নথি, আগে যেটি ই – নথি ( ইলেকট্রনিক নথি) নামে ছিলো। দুর্গম এলাকা হলেও আইসিটি বিভাগের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা নথি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগামের বিপুল বনিক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: