বৃহস্পতিবার , ২ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লেকার্স স্কুলে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ।

সেমিনারের মুখ্য আলোচক ডা: ফাহমিদা আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে রোগটি সম্পর্কে সচেতন করতে সম্যক ধারণা দেন।

একই সাথে রোগটি সম্পর্কে কৌতুহলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে দুজন থ্যালাসেমিয়া(মেজর) রোগী রোগাক্রান্ত সময়ে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত পড়াশুনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবসময় এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে লেকার্স।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই প্রতিটি পরিবারে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানাতে পারবে এতে করে সচেতন হবে রাঙামাটির মানুষ। তিনি ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই দিন রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেডিসিন ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্ত পরীক্ষার আয়োজন করা হয়।


সেমিনারে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবকগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শামুক খুঁজতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

এবার ৯ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী পুলিশ 

রামগড়ে আগুনে পুড়লো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

বাঙ্গালহালিয়াতে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন নানিয়ারচর বিএনপি নেতা কবির

বিলাইছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ 

কাশ্মীরে হাউজবোট দুর্ঘটনায় রাঙামাটি গণপূর্ত প্রকৌশলীসহ তিন জনের মৃত্যু

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: