সোমবার , ২০ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালার বন্যার্তদের খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বর্ষণে পাহাড়ি ঢলে উপজেলার মাইনী নদীর তীরবর্তী এলাকাসমূহ বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার দুপুর ১ টায় উপজেলার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, দীঘিনালা জোনের জোনের বেবি টাইগার্স- ৪ বেঙ্গল-এর উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি।

এ সময় আশ্রয় কেন্দ্র অবস্থান করা পরিবারের মাঝে দুপুরের খাবার, চাল, ডাল, তেল, লবন, খাবার স্যালাইন, বিস্কিট, পানি দেওয়া হয় দীঘিনালা জোনের বেবি টাইগার্সের ৪ বেঙ্গলের পক্ষ হতে।
এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের বেবি টাইগার্স ৪ বেঙ্গলের ওয়েরেন্ট অফিসার মোঃ মজিদ।

দীঘিনালা জোনের বেবি টাইগার্স- ৪ বেঙ্গল-এর উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ, পিএসসি, জানান দীঘিনালা উপজেলার যে-কোন প্রাকৃতিক দূর্যোগ ও যে-কোন ধরনের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন সবসময় পাশে ছিল, আছে, থাকবে।

আশ্রয়কেন্দ্র অবস্থান করা মল্লিকা দেবী(৩৮) জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে গিয়েছে তাই আশ্রয়কেন্দ্র অবস্থান করছি দীঘিনালা জোন খাদ্য সামগ্রী দিয়েছে। পুলং চাকমা(৩৫) জানান, সেনাবাহিনীর থেকে খাদ্য সামগ্রী পেয় ভালো লাগছে। একই কথা বলেন কুলছুমা বেগম(৪২) খাদ্য সামগ্রী হাতে ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনকে।

উল্লেখ যে, পানি বাড়তে থাকায় উপজেলার বেতছড়ি বাজার ও মেরুং বাজার পানিতে তলিয়ে যাবে। এদিকে পানিতে তলিয়ে আছে মেরুং বাজাররের শতাধিক ব্যবসায়ীদের দোকান। তাছাড়া বড় মেরুং এলাকায় বন্যার পানিতে স্টীলের ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও লংগদু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকায় পারাপার হচ্ছে লোকজন

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতার পদত্যাগ

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা সৃষ্টি করতে হবে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাই জাতীয় উদ্যানে  আগর বাগান দখলের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার

কাপ্তাইয়ে অটল ছাপ্পান্নেন ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ি পানছড়ির ৯ কেন্দ্রে ভোটশূন্য!

error: Content is protected !!
%d bloggers like this: