মঙ্গলবার , ২১ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২১, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

 

রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অতিবর্ষনে ক্ষতিগ্রস্থ ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৩০ টি পরিবারের ১শত ৪৭ জন সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ( অটল ছাপ্পান্ন এর উদ্যোগে দূর্যোগ কবলিত পরিবারবর্গের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এইসময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি করে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল ও লবন।

জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শামসুল আরেফীন খান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারের সদস্যরা জোন কমান্ডারের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং স্থায়ীভাবে সমতলে পূর্নবাসন করার জন্য অনুরোধ জানান। পরে এই ব্যাপারে ভারপ্রাপ্ত জোন কমান্ডার যথাযথ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর সাক্ষাৎকার এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

বিলাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাঙামাটিতে আজকের পত্রিকার ২ বছর পূর্তি পালন

হাফছা সাবা জুঁই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

রাইখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটিতে বিএনপির অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা জোরদার  

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: