শুক্রবার , ২২ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৈশাখী চাকমা’র মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২২, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সুতকর্মা পাড়া এলাকায় দুপুরে চেঙ্গী নদীতে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বৈশাখী চাকমা ( ১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

২২ জুলাই (শুক্রবার) দুপুর ১২ টার সময় থেকে বাচ্চাটকে খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুজি  করার পর বেলা সাড়ে ৩ টার সময় পেঁয়াজু পয়েন্ট স্থানে শিশুটির মৃত দেহ উদ্ধার করেন পানছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের নেতৃবৃন্দ।

বৈশাখী চাকমা একই এলাকার ত্রিদীব চাকমা ও সাবিত্রী চাকমার মেয়ে। পানছড়ি বাজারের সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো বৈশাখী। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৈশাখীর বাবা ত্রিদীব কান্নাজড়িত কন্ঠে জানান, দুপুর ১২টার দিকে আমার মেয়েকে অনেকে চেঙ্গী নদীর উত্তর শান্তিপুর এলাকায় হাঁটু পানিতে খেলা করতে দেখেছে। বেশা দুইটা পর্যন্ত বাড়ি ফিরে না আসলে খোঁজাখুাঁজ শুরু করি। বিকেল সাড়ে তিনটার দিকে নদী থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়।

পানছড়ি থানার ওসি আনছারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এলাকাবাসীর সচেতনতার অভাবে প্রতি বর্ষা মৌসুমে অনেকগুলো শিশুর মৃত্যু হচ্ছে। এটি দু:খজনক। তিনি এজন্য এলাকায় সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেবেন বলে জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ফলোআপ / স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর চলে গেলেন স্বামী

কাপ্তাই বিএসপিআই পরিদর্শনে বিমান বাহিনীর ট্রেইনি দল

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে নানা আয়োজন 

রাজস্থলী থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ধর্ষণকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর প্রতিবাদে রাঙামাটিতে নৌ পথে মানববন্ধন পিসিসিপির

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: